শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তালায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ।

তালা উপজেলার জালালপুর ইউনিয়ন মুজিব জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে ও উদযাপন কমিটির সভাপতি আ. গফুরের সভাপতিত্বে জেঠুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।

টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, অধ্যক্ষ এনামুল ইসলাম, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, আওয়ামীলীগ নেতা ইন্দ্রজিৎ দাশ বাপী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবিউল ইসলাম মুক্তি, অধ্যাপক এমএ গফ্ফার, টুর্নামেন্টের স্পনসার বিসমিল্লাহ ব্রিক্স এর স্বত্তাধিকারী ও ৭১ বার্তা নিউজ পোর্টালের প্রকাশক আলহাজ্জ্ব হাফেজ জহুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাঈদ মিঠু, ছাত্রলীগ নেতা দেবাশীষ অধিকারি, রাজু ফকির, জিএম মোফাজ্জেল, জিএম সাইকুল গাজী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার আলমগীর হোসেন।

১৯ অক্টোবর বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শাহাজাতপুর ইউসুফ স্মৃতি সংঘ ফুটবল টিম দলুয়া স্পোটিং ক্লাব ফুটবল টিম কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ রেফারি এ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলার সদস্য জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, প্রধান অতিথি কে পুষ্প মাল্য প্রদান করেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি দেবাশীষ অধিকারি ও সাধারণ সম্পাদক রাজু সহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন