রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ১১ দলীয় রাত্রকালীন ক্রিকেট খেলার উদ্বোধন

যশোরের কেশবপুরে ভালুকঘর কাজী নজরুল ইসলাম খেলাঘর আসরের উদ্যোগে একরাতের ১১ দলীয় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।

এসময় প্রধান অতিথি খেলোয়াড়দের বলেন, আজ যারা এখানে খেলা করছে তারা একদিন উপজেলা থেকে ক্রমান্নয়ে বিভাগ তারপর জাতীয় পর্যায়ে খেলবে। ওরাই আমাদের নতুন প্রজন্ম। ওদের মাধ্যমে এদেশের মানুষ ভাল কিছু আশা করে। খেলার পাশাপাশি লেখা-পড়া,গান,কবিতা,নাটক,প্রবন্ধ,বঙ্গবন্ধুর আত্বজীবনী পড়া ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করা, লালন করা। সর্বপরি ভাল খেলোয়াড়দের অনুস্বরণ করা, অনুকরণ করার মধ্যদিয়ে সফলতা।

অনুষ্ঠানে ভালুকঘর কাজী নজরুল ইসলাম খেলাঘর আসরের সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী ও সম্পাদক সবুজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য সচিব ও উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, ভালুকঘর ক্যাম্প ইনচার্জ রিপন কুমার হালদার, ভালুকঘর কাজী নজরুল ইসলাম খেলাঘর আসরের উপদেষ্টা কানাই লাল ভট্টাচার্য্য, চুয়াডাঙ্গা পুষ্প খেলাঘর আসরের সভাপতি ও প্রেসক্লাবের সদস্য সোহেল পারভেজ, সূর্য তরুন খেলাঘরের সভাপতি আমিনুর রহমান, সাংবদিক শামীম রেজা, স্থানীয় জন প্রতিনিধি, শিক্ষানুরাগী, সমাজ সেবক ও কাজী নজরুল ইসলাম খেলাঘর আসরের কমিটির সকল সদস্যবৃন্দ।

উক্ত খেলায় উপজেলা কাস্তা, ফতেপুর, নেহারপুর (১), চিংড়া, কেশবপুর সদর, সেনপুর, বগা, রেজাকাঠি, বারুইহাটি, রাজাগঞ্জ, নেহালপুর (২) ক্রিকেট দল অংশ গ্রহণ করে।

উক্ত খেলায় বারুইহাটি ক্রিকেট দল বনাম নেহালপুর ক্রিকেট দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নেহালপুর ক্রিকেট দল বিজয় লাভ করে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর