বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি : “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ৭ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম , সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা জামায়াতের অফিস সম্পাদক মো: রুহল আমিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাবিবুর রহমান, শহর কর্মপরিষদ সদস্য মো. জিয়ারুল ইসলাম। শুরুতেই নির্ধারিত ৪০ মিনিটের সেমিফাইনাল খেলায় যুব ইউনিট বনাম কামালনগর পশ্চিম ইউনিট খেলায় অংশ নেয়। উক্ত খেলায় যুব ইউনিট ২-০ গোলে কামালনগর পশ্চিম ইউনিটকে পরাজিত করে। অপর সেমিফাইনাল খেলায় পলাশপোল ইউনিট বনাম কামালনগর দক্ষিণ ইউনিট অংশ নেয়। খেলায় কামালনগর দক্ষিণ ইউনিট ৪-০ গোলে পলাশপোল ইউনিটকে পরাজিত করে। পরে ফাইনাল খেলায় যুব ইউনিট বনাম কামালনগর দক্ষিণ ইউনিট অংশ নেয়। ফাইনাল খেলায় যুব ইউনিট ৩ -২ গোলে কামালনগর দক্ষিণ ইউনিটকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮ নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. জয়নাল আবেদীন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা