বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটের শরণখোলার ঝুঁকিপূর্ণ উপকূল পরিদর্শন শেষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত

কলারোয়া নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তন বর্তমান সমাজের জন্য হুমকি স্বরূপ। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও উপকূলীয় মানুষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা। তারা তাদের বক্তব্যে বলেছেন যে,জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানবশূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজন।
এরই পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর ২০২৪ রোজ বুধবার বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ উপকূল পরিদর্শনের আওতায় শরণখোলার ঝুঁকিপূর্ন উপকূলীয় এলাকায় সরজমিনে মানুষের দুঃখ দুর্দশা দেখে পরবর্তীতে শরণখোলাতে একটি মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলের ওপর পড়া নেতিবাচক প্রভাব সরাসরি দেখা এবং স্থানীয় জনগণের দুর্ভোগের সাথে পরিচিত হওয়া। পরিদর্শন শেষে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ এবং পরিবেশ সুরক্ষার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি শাহিদা আক্তার, সহ সভাপতি নার্গিস আক্তার ইভা, সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, এস কে হাসিব, মোঃ কাম্রুজ্জামান সহ শরণখোলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং আরো অনেক সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। সুপার সাইক্লোন সিডর, রেমাল, আম্ফান ও ইয়াসের আঘাত সংকট আরো বাড়িয়ে দিয়েছে। শরণখোলা উপকূলের মানুষ ঘূর্ণিঝড়ের ক্ষত এখনো বহন করে বেড়াচ্ছে। আকাশে মেঘ দেখলেই ওই এলাকার জনমনে আতংক দেখা দেয়। এই আতংক থেকে রক্ষায় উপকূলে টেকসই বাঁধের পাশাপাশি দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা নিতে হবে। সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলের অনেক সমস্যার সমাধান সম্ভব বলে উল্লেখ করে প্রতিনিধিরা বলেন, গুরুত্ব বিবেচনায় না নিয়ে ও যাচাই-বাছাই ছাড়াই অনেক প্রকল্প নেওয়া হয়। এতে সরকারী অর্থের অপচয় হয়। অথচ উপকূলের জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো পাসের অপেক্ষায় পড়ে থাকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপকূলের উন্নয়ন নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফোরামের সদস্যরা জানান, শরণখোলার ঝুঁকি কমাতে সরকার ও বেসরকারি সংস্থার সমন্বয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে আয়োজিত এ পরিদর্শন ও মিট দ্যা প্রেস সভা ভবিষ্যতে শরণখোলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী