রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষ কষ্ট পায় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে : বিএনপি নেতা আবুল হোসেন আজাদ

সোহেল পারভেজ, কেশবপুর : মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে বিএনপি। মানুষ কষ্ট পায় এমন কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সকলে মিলে মিশে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনা বিএনপির ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছিল। ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে একটি নির্বিকার রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা। তাতে রেহাই পায়নি হাসিনা। চোরের মত পালিয়ে গেছে।

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এসব কথা বলেন।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও যুবদল নেতা আব্দুল গফুর।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন মাওলানা আরিফ হোসেন। অনুষ্ঠান শেষে পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও পৌর এলাকারয় বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, পৌর যুবদল নেতা বিল্লাল হোসেন, সুজন রহমান, নয়ন হোসেন, মাহবুবুর রহমান, মহিদুল ইসলাম, ইলিয়াস হোসেন, বিপ্লব হোসেন শাহারিয়ার হোসেন, ইকরাম হোসেন ইকবাল হোসেন, হাফিজুর রহমান, পৌর ছাত্রদল নেতা আশিকুর রহমান, ইকরামুল, সাব্বির হোসেন, মাসুম, শিমুল, মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম, আসাদুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা