শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলোচনা সভা

কলারোয়ায় ’সুজন’র নতুন কমিটিতে সভাপতি প্রফেসর আবু নসর, সম্পাদক মেহেদী হাসান

কলারোয়ায় সুশাসনের জন্য নাগরিক- ’সুজন’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে কলারোয়া আলিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সুজন’র নবগঠিত উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে।

সভায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসরের সভাপিতত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন’র সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মনজুর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সুজন’র জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ হেদায়তুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুজন’র জেলা কমিটির কর্মকর্তা এ্যাড. সেলিম রেজা, সাকিবুর রহমান সাকিব, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কমিটির বিদায়ী সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় উপস্থিতি অতিথিবৃন্দ সর্বসম্মতিক্রমে সুজন’র কলারোয়া উপজেলার নতুন কমিটি ঘোষনা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সহ-সভাপতি প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনজিও প্রতিনিধি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সহকারি অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, প্রচার সম্পাদক মাস্টার আব্দুল ওহাব মামুনসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

সভায় কর্মকর্তারা আগামিতে নির্বাচন কমিশন ঘোষিত সকল নির্বাচনে অংশগ্রহনকারি প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) উদ্যোগে ’জনতার মুখোমুখি’ অনুষ্ঠানসহ এলাকাভিত্তিক জলবদ্ধতা নিরসনে অগ্রনী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা