বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পানি অভিযোজন কৌশল পরিকল্পনা কর্মশালা

সুপেয় পানির সংকট ও পানি সম্পর্কিত বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে ভৌগলিক ভাবে ভিন্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে স্থানীয় নেতৃত্বাধীন পানি অভিযোজন কৌশল পরিকল্পনা তৈরি করার লক্ষ্যে ০৪ নভেম্বর ২০২৪ তারিখে সাতক্ষীরায় এই উদ্যোগের দ্বিতীয় কর্মশালা আয়োজন করেছে সোসাইটি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন ফর স্মল হাউসহোল্ডস (SoDESH) এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান)।

অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায়, উপকূলীয় জনগোষ্ঠীর মৌলিক অধিকার হিসাবে বিশুদ্ধ পানির দাবিতে ওয়াটারমুভ ক্যাম্পেইন বা পানি অধিকার প্রচারাভিযানের সূচনা করেছে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান), যার লক্ষ্য বাংলাদেশের প্রতিটি মানুষের সুপেয় পানির অধিকারের জন্য কাজ করা এবং সবুজ রূপান্তরে তরূনদের উৎসাহিত করে এই প্রচারনায় সম্পৃক্ত করা। এই প্রচারাভিযানের অন্যতম লক্ষ্য হল উপকূলীয় জনগোষ্ঠীর জন্য পানির অধিকারের দাবিতে বিভিন্ন অংশীদার ও জনপদের জোটকে একত্রিত করা, যাতে উপকূলীয় অঞ্চলে এবং বাংলাদেশের অন্যান্য অংশে বসবাসকারী প্রতিটি ব্যক্তির নিরাপদ পানির এই মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভভ হয়। ওয়াটারমুভ ক্যাম্পেইন চলাকালীন, প্রান এবং এর অংশীদার সংস্থাসমূহ বাংলাদেশের উপকূলে অবস্থিত বিভিন্ন জেলাতে স্থানীয়-নেতৃত্বাধীন পানি অভিযোজন কৌশল পরিকল্পনার খসড়া তৈরিতে কর্মশালা আয়োজন করবে। অঞ্চল ভিত্তিক প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এই পরিকল্পনাটি এলাকা-নির্দিষ্ট সঙ্কট পরিস্থিতিকে নথিভুক্ত করবে, সংকট নিরসনে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা, ঐতিহ্যগত জ্ঞান ও আধুনিক বিজ্ঞানের সম্মিলনে কৌশল খুজে বের করবে এবং নীতিনির্ধারকদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করে আরোও কার্যকর সমাধানের কৌশল সমূহ প্রস্তাব করবে।

সাতক্ষীরার পাবলিক লাইব্রেরি সভাকক্ষে স্থানীয় নেতৃত্বাধীন পানি অভিযোজন কৌশল পরিকল্পনার দ্বিতীয় কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ্ আঃ হামিদ, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, প্রান সায়ের খাল সুরক্ষা কমিটির সদস্য সচিব শরিফুল্লাহ কায়সার সুমন,প্রানের প্রতিনিধি জাহিদ ইমরান,একশনএইড প্রতিনিধি ওবায়দুল্লাহ, পবিত্র মোহন দাশ প্রমুখ। অনুষ্ঠানে আগত অংশগ্রহন কারীরা কর্মশালায় স্থানীয় পর্যায়ে পানির সংকট সমাধানে ঐতিহ্য গত ও প্রচলত পন্থার সাথে আধুনিক বিজ্ঞান ভিত্তিক উপায় ব্যবহার করে সুপেয় ও নিরাপদ পানি সংকটের সমাধানে কি ধরনের কৌশল গ্রহন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রস্তাবনা আকারে দলীয় কাজের মাধ্যমে উপস্থাপন করেন যা জাতীয় পানি নীতিমালার আলোকে উপকুলের মানুষের সুপেয় এবং ব্যাবহারিক পানি নিশ্চিতে সরকারী নীতিমালাকে প্রভাবিত করবে এবং একটি উপকুলীয় পানি নীতিমালা হিসাবে গৃহীত হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন