শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণ

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) বিদ্যালয়ের হলরুমে
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু। শহিদদের স্মরণ এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভা, সংস্কৃতি অনুষ্ঠান এবং দোয়া ও মোনাজাত করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সরকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, মৃণাল কুমার বিশ্বাস, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফুন নাহার, শিক্ষার্থী লামিয়া সুলতানা, মিনার নাহার, সুমাইয়া সুলতানা, মুন্নি খাতুন, মারিয়া সুলতানা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন