বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার সময় সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের অস্থায়ী কার্যালয় সার্কিট হাউজ মোড়ে এই আলোচনা সভা আয়োজন করা হয়। সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে শহীদ বুুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন,সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো: রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক ভোরের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি এস এম পলাশ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা উপ-সম্পাদক মাজহারুল ইসলাম, জাতীয় দৈনিক বাংলার দূতের সহযোগি সম্পাদক ওবাইদুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের অমূল্য ভূমিকা, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতে এ দিবসটি পালন গুরুত্ব অপরিসীম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের দপ্তর সম্পাদক প্রতিদিনের কণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ ওমর ফারুক বিপ্লব, কার্যনির্বাহী সদস্য দৈনিক নওয়াপাড়ার পত্রিকার শিমুল হোসেন বাবু, সাতক্ষীরার সকাল পত্রিকার মো: মনিরুজ্জামন সহ সকল সদস্য বৃন্দ। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী