মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্ব যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। এছাড়া বিগত সরকারের সময় সুবিধাভোগী শীর্ষ ৯ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানেও যৌথ কমিটি গঠন করেছে দুদক। সেইসঙ্গে সাবেক দুই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গণ-অভ্যুত্থানের মুখে পালানোর পর থেকে প্রতিদিনই শেখ হাসিনার নিত্যনতুন দুর্নীতির ফিরিস্তি দৃশ্যপটে আসছে। মেগা প্রকল্পে লুটপাট, প্লট বরাদ্দ কিংবা বিদেশে অর্থ পাচারসহ দুর্নীতির অভিযোগ। এমন প্রেক্ষাপটে দুদকের নেতৃত্বে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সমন্বয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া এস আলম, বেক্সিমকো, বসুন্ধরাসহ বিগত সরকারের সময় সুবিধাভোগী ৯ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্সে কাজ করতে প্রত্যেকটির জন্য আলাদা তিন সদস্যের কমিটি গঠন করেছে দুদক।

রাজনীতির মাঠে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী অবৈধ সম্পদও গড়েছেন সমানতালে। দুদকের মামলায় বলা হয়েছে, ৩১০০ কোটি টাকার অবৈধ লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন নিক্সন দম্পতি। আর ৪৪১ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

দুদক মহাপচিালক জানান, সা‌বেক মন্ত্রী-এম‌পি‌দের অস্বাভা‌বিক লেন‌দেনের পেছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব
  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা