বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শান্তি প্রতিষ্ঠায় জামায়াতের কোনো বিকল্প নেই: জামায়াতের আমির

দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. মো. শফিকুর রহমান।

তিনি বলেছেন, আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ছায়াতলে আপনারা আসুন। দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে মাগুরা জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষি কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি।

তিনি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত সবাই উদ্দেশ্যে বলেন, আপনারা সকাল সকাল ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন। তিনি কুরআনের পতাকাতলে সবাইকে আসার জন্য আহ্বান জানান।

পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ আশপাশের এলাকার কয়েকশ জামায়াতের নেতাকর্মী পথসভায় জড়ো হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী