বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারকে যতটা সম্ভব সংস্কার করতে বললেন জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারে হাত দিয়েছে। আপনারা যতটা যম্ভব সংস্কার করুন। তবে গত ৫৩ বছরে বিভিন্ন ধর্মের মানুষের ওপর অত্যাচারকারীদের তালিকা প্রকাশের উদ্যোগ নিন। কারণ নিরপেক্ষ সরকার ছাড়া এটি প্রকাশ সম্ভব নয়।

শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি ও লুটতরাজ চলছে। জামায়াত ইসলামী বা ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি। এ সময় লুটপাট ও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিলো। তারা রডের বদলে বাঁশ এবং সিমেন্টের বদলে ছাঁই দিয়ে উন্নয়নের কাজ চালিয়েছে। ক্ষমতা হারালে পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী খুন হবে বলে ওবায়দুল কাদের আশঙ্কা করেছিলেন। কিন্তু বাস্তবে পাঁচজন নেতাকর্মীও খুন হয়নি। কারণ এই দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরতে জানে।

বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার বিচারকে নির্বাসনে পাঠিয়েছিল। এজন্যই বিচারপতিরা বলেছিল তারা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই বক্তব্যের প্রতিবাদ করায় আইনজীবীদেরও হেনস্তা করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল