সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানবাধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমএসএফ’র প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি : ‘নেটওয়ার্ক শক্তিশালীকরণ (ডিএইচআরএনএস) প্রকল্পের মাধ্যমে মানবাধিকার রক্ষা করা’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের মানবাধিকার ও তথ্য অনুসন্ধান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় জেলা মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের আয়োজনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন ফরাজী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী অধ্যক্ষ ড. দিলারা বেগম, মাধব চন্দ্র দত্ত, এড. শেখ আজাদ হোসেন বেলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, পবিত্র মোহন দাস, মো. আনিসুর রহমান, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. রঘুনাথ মন্ডল, এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, সাতক্ষীরা সদর হাসপাতালের ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এড. ড. দিলীপ কুমার দেব, আলী নূর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলী, এড. খায়রুল বদিউজ্জামান, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, আসাদুজ্জামান মধু, শেখ আফজাল হোসেন, মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা, হাসেম আলী, সালাউদ্দীন রানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মুনির উদ্দিন।

প্রশিক্ষণে সাতক্ষীরায় সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করা হয়। ঘটনাগুলোর মধ্যে রয়েছে আশাশুনির প্রতাপনগরে গোয়ালে গরুর খাবারে তিনটি গরু হত্যা, আশাশুনির শ্রীউলায় সাইকেল মিস্ত্রী অনিমেষ হত্যা, কালিগঞ্জে স্বামীর পরকিয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা ও সদর উপজেলার বালিথায় শিশু ধর্ষণ। এছাড়া জেলায় মানবাধিকার লংঘন নিয়ে আরও বেশ কিছু ঘটনা আলোচনায় উঠে আসে। মানবাধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয় আলোচনা সভায়।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা