রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে: শশী থারুর

ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর।

নয়াদিল্লিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইনের প্রতিবেদনে শশী থারুরের বক্তব্য তুলে ধরা হয়।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। ভারতের উচিত এটা বুঝিয়ে দেওয়া যে, তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে। প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে। আমাদের সবখানে এ ধারণা দেওয়া উচিত যে, বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসেবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি।

শশী আরও বলেন, একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে, আপনি তা ঠিক করতে পারেন না। আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু তাদের অবস্থান আমাদের পাশেই। আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায়। তবে একইসঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখতে হবে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!