মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি : ‘একুশের চেতনা, হারিয়ে যেতে দেব না’ স্লোগানে ফুলের ডালা আর গাদা-গোলাপের মালায় স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলে উদযাপিত হয়েছে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয় বিস্তারিত কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন, কালোব্যাজ ধারণ, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত। এদিকে স্মৃতির মিনারে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ।

ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামেের পরিচালনায় কর্মসূচিতে অংশ নেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, খালেদা খাতুন, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন, দেলওয়ার হোসেন, সাংবাদিক মোঃ ইমরান হোসেন, ব্যবসায়ী গৌর চন্দ্র ঘোষসহ স্কুলের শিক্ষার্থীরা। আলোচনা সভায় বক্তারা মহান একুশের চেতনায় দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল