শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) প্রেসক্লাবের সভাকক্ষে এ আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে বায়েজিত বোস্তামি উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হজরত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, সদস্য রাজু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সওকাত ওসমান, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সুজন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, সদস্য আব্দুস সালাম, রুহুল আমিন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, মোমিনুর রহমান, সজল আহম্মেদ প্রমুখ।

জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন

দেবহাটা উপজেলা থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন তথা জুলাই বিপ্লবের ঢাকার রাজপথের একজন সম্মুখ সারির অকুতোভয় যোদ্ধা; পাশাপাশি তিনি একজন তুখোড় তরুণ সংগঠক। গত ৯ মার্চ ২০২৫ তারিখে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, উপসচিব শাহানা সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের নির্বাহী কাউন্সিলের সদস্য হিসেবে দেবহাটার কৃতী সন্তান আব্দুল্লাহ আল মামুনকে মনোনীত করা হয়। আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে স্বনামধন্য একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি একজন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা হিসেবে একাধিক কর্ম পরিবেশ বাস্তবায়নের মাধ্যমে তরণদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। নির্বাহী কাউন্সিল সদস্য মনোনীত হওয়ার পর তার উপলব্ধি জানতে চাইলে তিনি বলেন, “দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শহরকেন্দ্রিক সরকারি যুবপ্রশিক্ষণগুলো প্রান্তিক পর্যায়ে বিস্তৃত করা যায়, সেটা নিয়ে কাজ করব। পাশাপাশি, দেবহাটার তথা সাতক্ষীরার যুবকদের কীভাবে আরও বেশি দক্ষ ও কর্মমুখি করা যায়, এ ব্যাপারটা নিয়ে ব্যাপকভাবে কাজ করতে চাই।”স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন সৃষ্টির মাধ্যমে যার পথচলা, সেই যুব উন্নয়ন প্লাটফর্মে তার এমন অর্জনে এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নির্বাহী কমিটিতে অধিষ্ঠিত হওয়ায় দরদি পরিবার আনন্দিত।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়