শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ফিংড়ীতে জমি বিরোধে ভাইবোনকে জীবননাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমিজমা বিরোধের জের ধরে ভাই-বোনকে জীবননাশের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সাতক্ষীরা থানায় জীবন ও জমির নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী শুভংকর মন্ডল (৩৪) সাধারণ ডায়েরি করেছেন।

ঘটনাটি ঘটেছে গত (১২ মার্চ) বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি গ্রামে।

জিডি সুত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি গ্রামের মৃত হবিবর সরদারের ছেলে কবির সরদার (৫৫) ও রহিম সরদার (৪৮), রহিম সরদারের ছেলে রনি সরদার, কবির সরদারের ছেলে নাসির সরদার (৩০) দলবদ্ধভাবে একই গ্রামের বিশ্বনাথ মন্ডলের ছেলে শুভংকর মন্ডল (৩৪) ও মেয়ে অর্চনা মন্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এ সময় দলবদ্ধ ব্যক্তিরা শুভঙ্কর মন্ডলের বাড়ির লোকজনদের মারধর করবে, মিথ্যা মামলা দেবে, জায়গা জমি জবর দখল করবে, সম্পদের ক্ষতি করবে এবং প্রকাশ্যে খুন জখম করবে বলে হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে শুভঙ্কর মন্ডল প্রশাসনের দ্বারস্ত হন।

এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী শুভঙ্কর মন্ডল ও অর্চনা মন্ডল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়