বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতাপনগরে ইউপি চেয়ারম্যানের পক্ষপাতদুষ্ট রায় বাতিলের দাবিতে মানববন্ধন

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী কর্তৃক পক্ষপাতদুষ্ট রায় ঘোষণা করে বিবাদী পক্ষের জমির স্বত্ব নস্যাৎ ও সংঘাতের দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে রায় বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে প্রতাপনগরের দিঘলার আইট জোয়ার্দার বাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করে রায়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লিয়াকত আলী জোয়ার্দার, জামিরুল ইসলাম, আকবর আলী জোয়ার্দার ও জাহানারা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, আমরা চাকলা তেলিখালি মৌজায় ডিএস ১৩৮ নং খতিয়ানে রেকর্ডীয় মালিক সোনাই জোয়ার্দার ও ২১১ নং এস এ খতিয়ানে রমজান রমজান জোয়ার্দার দিং এর ওয়ারেশ গন। আমাদের বসত ভিটা ও বেশ কিছু বিলান জমি আইলা জলোচ্ছ্বাসে নদী ভাঙনের ফলে খাল ও খানাখন্দে পরিনত হয়েছে।

আমাদের পৈত্রিক সম্পত্তি দীঘলার আইট গ্রামের মৃত মুজিবর ঢালীর ছেলে আনারুল ইসলাম দখল করতে এলে গত বছরের ২ নভেম্বর ইউনিয়ন পরিষদে অভিযোগ দাখিল করা হয়।

ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বর্তমান জমির অবস্থা বিবেচনা না করে এস এ খতিয়ান দেখে বর্তমান ভিটা বাড়িতে আমাদের অধিকার নেই বলে পক্ষপাতদুষ্ট রায় প্রদান করে দু’পক্ষেকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। আমরা পক্ষপাতদুষ্ট এ রায়ের প্রতিবাদ জানিয়ে পুনরায় তদন্ত পূর্বক রায় ঘোষণা করার দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার