বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে রমরমা সুদের ব্যবসা

হেলাল উদ্দিন : কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সহ প্রতিটি গ্রামের মোড়ে মোড়ে গড়ে উঠা স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে রমরমা সুদের ব্যবসা। সুদের ব্যবসা করে অনেকেই রাতারাতি কোটিপতি বনে গেছে।

জানা গেছে, অনেক স্বর্ণ ব্যবসায়ীর অলংকার তৈরীর নিজস্ব কোন সরঞ্জাদি ও কারিগর নেই। অলংকার তৈরির সাইন বোর্ড সাটিয়ে স্বর্ণ ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছেন রমরমা সুদের ব্যবসা। শুধু তাই নয়, কিছু অসাধু স্বর্ণ ব্যবসায়ী গ্রাহকদের সাথে বিভিন্ন কৌশলে প্রতারনা করছেন। অনেক ব্যবসায়ী বিদেশ থেকে বিভিন্ন ক্যারেট স্বর্ণ আমদানির নাম করে গ্রাহকদের কাছে ভেজাল স্বর্ণ বিক্রি করছেন। এ নিয়ে বিভিন্ন গ্রাম-গঞ্জে ব্যবসায়ীদের সাথে গ্রাহকদের হরহামেসা দেন দরবার দেখা যায়। এছাড়া স্বর্ণ ব্যবসার আড়ালে সুদের ব্যবসা করে অনেকে রাতা-রাতি কোটিপতি হওয়ার আসায় মাত্র দুই-তিন বছরে অলংকার তৈরির কারিগর থেকে নিজেই স্বর্ণ ব্যবসায়ী বনে যায়। অনেক অসহায় মানুষ টাকার প্রয়োজনে স্বর্ণ বন্ধক রেখে টাকা নেন। টাকা নেওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ীরা গ্রাহককে নির্দিষ্ট সময় সীমা বেধে দেন। আর নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহক সুদ-আসলসহ টাকা দিয়ে বন্ধুকী স¦র্ণ ছাড়াতে না পারলে ব্যবসায়ীরা গ্রাহককে আর বন্ধুকী স্বর্ণ ফেরৎ দিচ্ছেনা বলে অভিযোগ রয়েছে। আবার কিছু ব্যবসায়ী গ্রাহকের এ বন্ধুকি স্বর্ণ অন্য স্বর্ণ ব্যবসায়ী (মহাজন) কাছে দিগুন টাকায় গ্রাহকের স্বর্ণ বন্ধক রেখে জমজমাট সুদের ব্যবসা করছে। গ্রাহক বন্ধুকী স্বর্ণ ছাড়িয়ে নিতে এলে অসাধু ব্যবসায়িরা গ্রাহককে ভেজাল স্বর্ণ দেয়। এ ছাড়া এমনও ঘটনা রয়েছে যে, উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের কিছু অসাধু ব্যবসায়ি গ্রাম-গঞ্জের অসহায় মানুষের বন্ধুকী স্বর্ণ হাতিয়ে রাতের আঁধারে পালিয়ে গেছে।

রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী স্বর্ণ বিক্রির সময় প্রতিটি স্বর্ণ ব্যবসায়ির মূল্য সংযোজন কর চালান বই থাকা বাধ্যতামুলক। স্বর্ণ ব্যবসায়িরা যে পরিমান টাকার স্বর্ণ বিক্রি করেন, সেই পরিমান টাকার উপর ক্রেতারা মূল্য সংযোজন কর প্রদান করলেও অসাধু স্বর্ণ ব্যবসায়ীরা সরকারের এ টাকা আত্মসাৎ করেন। মূল্য সংযোজন চালান বই-১১ অনুযায়ি, ব্যবসায়িরা সঠিক সময়ে সরকারকে কর পরিশোধ করল কিনা তা দেখভালের জন্য কর বিভাগের লোক থাকলেও কিছু অসৎ কর্মকর্তা ব্যবসায়িদের কাছ থেকে মাসহারা নিয়ে নিজের আখের গোছাচ্ছেন। ফলে সঠিক নজরদারীর অভাবে সরকার মোটা অংকের রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা