মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি জবর দখলের অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদরের ভায়ড়া গ্রামের মৃত্য মেছের আলী বিশ্বাসের ছেলে আব্দুল মাজিদ বিশ্বাসের পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নুর উদ্দীন বিশ্বাসের বিরুদ্ধে। সে ওই গ্রামের আফাজউদ্দীন বিশ্বাসের ছেলে। জমি মাপজরিপের পরেও জমি ছাড়তে রাজি হয়নি। ক্ষমতার বলে জোর পূর্বক দখলে রখেছেন।

সোমবার (১৪ এপ্রিল) সকালে স্থানীয় আমিন দিয়ে ইউপি সদস্য আসাদুজ্জামানের উপস্থিতিতে মাপ জরিপ করা হলেও তিনি মেনে নেননি। সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কারো কথা মানছেন না এবং জায়াগাও ছাড়বেন না।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ভায়ড়া কারিগর পাড়ায় ইটের সোলিং রাস্তা সংলগ্ন উন্মুক্ত জমিতে গরুর ফার্মের গবর সহ বাড়ি সকল ময়লা ফেলা হচ্ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এমনকি দূর্গন্ধে এলাকায় বসবাস করার অনুপোযোগী হয়ে পড়েছে।

জমির মালিক আব্দুল মজিদ বিশ্বাস বলেন, ভায়ড়া মৌজার ৯৪৬ নং দাগে আমার পিতা ৩৫ শতক জমি ক্রয় করেন। পিতার মৃত্যুর পরে আমার পারিবারিক অনুবিধার কারণে নুরউদ্দীন বিশ্বাসের কাছে তিন শতক জমি বিক্রয় করি। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন সময়ে জোর পূর্বক সাড়ে ৫ শতক জমি নেতাদের ভয় দেখিয়ে গায়ের জোরে দখল করে নেয়। এখন সেই জমি সহ সকল জমিতে গরুর ফার্মের ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছে। আমার ছোট ভাই ঐ জায়গায় বসতবাড়ি তৈরী করবে সে কারণে আজ মাপজরিপ করা হয়েছে। নুরউদ্দীনের বাড়ির মধ্যে ২.৫০ শতক জমি রয়েছে। এখন ঐ জমি সে ছাড়বে না হুঙ্কার দিচ্ছে। মাপজরিপ করার সময় ইউপি সদস্য আসাদুজ্জামান উপস্থিত ছিলো। তার কথাও সে মানছে না। জমি উদ্ধারের জন্য থানায় বসাবসি করেও মিমাংসা হয়নি।

ইউপি সদস্য আসাদুজ্জামান বলেন, সোমবার সারা দিন ঐ জমি আমি উপস্থিত থেকে মাপজরিপ করেছি। নুরউদ্দীনের বাড়ির মধ্যে মজিদ বিশ্বাসের জমি আছে। অতি শীঘ্রই থানায় বসাবসি করে মিমাংসার উদ্যোগ নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী