বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

নিজস্ব প্রতিনিধি : ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশন ও খুলনা বি এন এসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির ২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে ভোমরা স্থলবন্দর কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ আয়োজনে সাইট সে়ভার্স ও ব্র্যাক এর সহযোগিতায় সিএন্ড এফ ভবনে সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চোখের ছানি অপারেশন চক্ষু চিকিৎসা শিবির-২০২৫ এর উদ্বোধন করেন ভোমরা স্থলবন্দর কাস্টমস্ এর ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোমর স্থল বন্দরের উপপরিচালক মো. রুহুল আমিন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. শেখ হাসিবুল ইসলাম, ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ তুফান কুমার মন্ডল, ফ্রি চক্ষু চিকিৎসা শিবির ২০২৫ এর (কমিটি চেয়ার) ওয়ালী উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও মোহাম্মাদিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট কমিটির সেক্রেটারি প্রাক্তন ইউপি সদস্য মো. আব্দুল মান্নান প্রমুখ।

২১৬ জন চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র দেয়া হয় এবং ৫৭ জনকে অপারেশনের জন্য বাছাই করে সেই রোগীদের ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের কর্মকর্তা, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার ও ভোমরা স্থল বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমগ্র সঞ্চালনা করেন ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী