শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমেরিকার ভোটের ফল নিয়ে ইসরায়েলি জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

আজ ৩ নভেম্বর। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্য দিয়ে নির্বাচিত হবে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট।

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে এই নির্বাচনের ভোটগ্রহণ।

এই নির্বাচনকে কেন্দ্র করে আজ গোটা দুনিয়া তাকিয়ে আছে আমেরিকার দিকে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও নির্বাচনে প্রার্থী। তার প্রতীক ‘হাতি’। নির্বাচনে এবার ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার প্রতীক ‘গাধা’।

কিন্তু কে হতে চলেছেন আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি, এ নিয়ে শুধু আমেরিকায়ই নয়, গোটা বিশ্বেই চলছে তুমুল জল্পনা।

নানা ধরনের বক্তব্য ও মন্তব্যের মাধ্যমে বছরজুড়েই সংবাদের শিরোনামে থাকা সেই ডোনাল্ড ট্রাম্পই কি আবার হাল ধরছেন আমেরিকার, নাকি ক্ষমতার মসনদ ছিনিয়ে নেবেন জো বাইডেন? এই প্রশ্নের উত্তরের জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না বিশ্ববাসীকে।

যদিও বিভিন্ন সমীক্ষায় এবার ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন বাইডেন।

তারপরও এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশি ভোট পাবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন ইসরায়েলি জ্যোতিষী পাভেল কারলিন।

এ নিয়ে প্রতিবেদন করেছে ইসরায়েলে সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘ইসরায়েল হায়োম’।
পত্রিকাটি ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখপত্রের ভূমিকা পালন করে।

তবে জ্যোতিষী আশঙ্কা করেছেন, “ট্রাম্প বিজয়ী হবেন তবে বিপুল ভোটে নয়, পয়েন্ট ব্যবধানে। কিন্তু বাইডেন ভোটের ফলাফল মেনে নেবেন না।
বরং তিনি প্রেসিডেন্ট পদ কারচুপির মাধ্যমে করে ছিনিয়ে নেবেন। তবে তিনি প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘস্থায়ী হবেন না।”

তিনি আরও বলেছেন, “এই নির্বাচনের ফলাফল আমেরিকায় সামাজিক বিভাজন সৃষ্টি করবে এবং নির্বাচনের ফলাফল গ্রহণে অনাগ্রহীতার কারণে আমেরিকা অনেকটা সাবেক সোভিয়েত ইউনিয়নের মতোই ভেঙে পড়বে। আর এই প্রক্রিয়া শুরু হবে ২১ ডিসেম্বর। ”

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা