শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে দেবহাটা উপজেলার ইউপি সদস্য ও সদস্যাদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গল ও বুধবার দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২দিন ব্যাপী এ প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রদান করেন দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা। ১ম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণের নিয়ম নীতি, প্রশিক্ষণের উদ্দেশ্য এবং প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন করা হয়। গ্রাম আদালত কি? গ্রাম আদালতের গঠন, গ্রাম আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে ভিডিও প্রদর্শনী ও প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করাবিস্তারিত পড়ুন

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি