বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদ্য কারামুক্ত কেন্দ্রীয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের সাথে সাক্ষাৎ করলেন কলারোয়া পৌর আমীর

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য কারামুক্ত কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কলারোয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবু।

বৃহস্পতিবার (২৯ মে) ঢাকায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ পরস্পরের খোঁজখবর নেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবু এ সময় সদ্য মুক্তিপ্রাপ্ত কেন্দ্রীয় নেতার খোঁজখবর নেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অপরদিকে, এটিএম আজহারুল ইসলাম কলারোয়া জামায়াতের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং নীতি ও আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে তৃণমূল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন।
এসময় অধ্যাপক ডাঃ ইউনুছ আলী বাবু বলেন, “আমরা দাওয়াতি ও গণমানুষের কল্যাণে নিবেদিত সংগঠনের কর্মী হিসেবে সবসময় ইসলামী আদর্শ বাস্তবায়নের সংগ্রামে মাঠে থাকবো। কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।”

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন দেশের মানুষ শান্তি ও ন্যায়ের পথে ফিরে আসে এবং ইসলামি আদর্শের বিজয় ঘটে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়