শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে : ড. মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। বিগত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

সোমবার (০২ জুন) দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের ‘ডিগ্রি কলেজ অধিভুক্ত : উদ্বোধনী অনুষ্ঠান ও ট্যালেন্ট শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দাউদকান্দি পৌরসভার প্রথম কলেজ ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ। এ কলেজ আজ ডিগ্রি (পাস) কোর্সে অধিভুক্ত হয়েছে। এতে এ অঞ্চলের শিক্ষার মান ত্বরান্বিত করবে। আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, শিক্ষকরাও সমাজ ও দেশ গঠনে ভালো করতে পারে। আমি নিজে ঢাবিতে শিক্ষকতা করেছি। বিলেত থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছি। পরে দেশ ও মানুষের জন্য রাজনীতি করেছি। আপনারা আজ যারা শিক্ষকতা করছেন তারা চাইলে রাজনীতি করতে পারেন।

সাবেক এ মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের কল্যাণে মানুষের জন্য কিছু করতে হলে একটি শিক্ষিত জাতি প্রয়োজন। তোমরা যারা আজ শিক্ষার্থী আগামীর সোনালি বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ। তোমরা বিপথগামী পথ পরিহার করে চলবে। পড়ালেখায় মনোযোগী হবে। এই কলেজের মান সুমন্নত হবে তোমাদের হাত ধরেই। আজকে আমরা এই কলেজকে ডিগ্রিতে রূপান্তর করেছি। আগামীতে এই অঞ্চলের শিক্ষার মান আরও ত্বরান্বিত করতে এই কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করব ইনশাল্লাহ।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাবির শিক্ষক অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মো. রেজাউল করিম।

এছাড়াও বক্তব্য দেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভুঁইয়া, সাবেক উপজেলা বিএনপির সভাপতি একেএম সামছুল হক, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, এছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর সাত্তার, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, সিনিয়র সহসভাপতি সওগাত চৌধুরী রবিন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সালাউদ্দিন সরকার ও মোস্তাক সরকার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান