বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: ”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ -২০২৫ ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা এর অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে এর অংশ বিশেষ সোমবার (৩০ জুন ‘২৫) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের অদূরে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) ও প্রধান প্রশিক্ষক কে এম মাহবুব কবির, সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক ও প্রশিক্ষক মোঃ বাহাউদ্দিন ফারুকী, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষক এ্যাড, রবিউল ইসলাম এবং বিআরটিএ’র উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।

বিশেষ প্রশিক্ষণে বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পে পথে চলাচলের উপর ও ট্রাফিক সাইনসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। বিশেষ প্রশিক্ষণ শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল