রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্বশুরবাড়ী যেয়ে শাশুড়ীর মাথা ফাঁ*টালেন জামাতা!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শাশুড়ী আছিয়া খাতুনের মাথা ফাঁটিয়ে জখম করে পালিয়ে গেলেন জামাই আবুল খায়ের মিলন।

এদিকে মারাত্মক আহতাবস্থায় আছিয়া খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন পরিবারের সদস্যরা।
সোমবার(৭ জুলাই) দুপুরে ওই ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন কাজীপাড়া গ্রামের আকিমুদ্দীনের স্ত্রী আছিয়া খাতুন বলেন, ‘সাতক্ষীরা সদরের ঝউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত. আব্দুল খালেক গাজীর ছেলের সাথে আমার মেয়ে আয়েশা খাতুনকে বিয়ে দেই। তাদের ঘরে এখন দুই সন্তান। আমার জামাই আবুল খায়ের মিলন সাতক্ষীরা শহরের বাজার কোলকাতার নিচের ফ্লোরে এলজি শোরুমে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। বিয়ের ১ মাস পর থেকে জামাই আমার মেয়েকে বিভিন্ন অজুহাতে নির্যাতন করা শুরু করে। তবে সেটি আমাদের কাছ থেকে লুকিয়ে সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে মেয়ে সংসার করতে থাকে। তবে তিন মাস আগে দুই সন্তানসহ আমার মেয়ে আয়েশা খাতুন মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেন জামাই মিলন। এরপর থেকে ৪ বছরের ছেলে ও ৮ বছরের মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে থাকতো মেয়ে আয়েশা খাতুন। সোমবার(৭ জুলাই) সকালে জামাই কয়েকজন লোক নিয়ে আমাদের এলাকা থেকে তার ৮ বছরের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সে দুপুরে আমাদের বাড়িতে হঠাৎ প্রবেশ করে এবং ঘরে ঢুকে মেয়েকে মারপিট করে ছোট ছেলেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমি দরজার সামনে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে আমার জামাই ধারালো অস্ত্র দিয়ে হঠাৎ আমার মাথায় আঘাত করে। আমি রক্তাক্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়লে আমার জামাই দ্রুত পালিয়ে যায়। পরে আমার পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।’

স্থানীয় মেম্বর আজিজার রহমান মাকা বলেন, ‘আয়েশা খাতুনকে প্রায়ই নির্যাতন করতো তার স্বামী। বিষয়টি নিয়ে একাধিকবার শালিস হয়েছে। তবে স্থায়ী কোন সমাধান হয়নি। হঠাৎ সোমবার জামাই মিলন শ্বশুর বাড়িতে এসে শাশুড়ী আছিয়া খাতুনের মাথায় আঘাত করে জখম করে পালিয়ে যায়।

তবে অভিযুক্ত জামাই আবুল খায়ের মিলন বলেন, শ্বশুর বাড়িতে ধস্তাধস্তির এক পর্যায়ে আমি শাশুড়িকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় দেয়ালে লেগে তার মাথা ফেঁটে যায়।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, ওই ঘটনায় আহতের ছেলে আজিজুল হক বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি মামলা করেছেন। মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি