বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই শহীদদের স্মরণে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভা

২০২৪ সালের রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় আজ সকাল ১০টায় এক হৃদয়স্পর্শী দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার হেড মুহাদ্দিস ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মুহাদ্দিস সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী, সহকারী অধ্যাপক মোবাশ্বেরুজ্জামান, সহকারী অধ্যাপক ওহিদুজ্জামান, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক রায়হানুল কবির, সহকারী অধ্যাপক মোঃ আওছাফুর রহমান,প্রভাষক মতিয়ার রহমান, সহকারী শিক্ষক আলাউদ্দিন হোসেন, মোঃ আব্দুল হামিদ এবং মোঃ আব্দুল করিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ যোবায়েরুল ইসলাম। আলোচনা শেষে দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের উদ্দেশ্যে বিশেষ মুনাজাত করা হয়।

বক্তারা বলেন, “২০২৪ সালের গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবেন। শহীদদের আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকগণ আবেগঘন বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের দেশপ্রেম, ন্যায়বোধ ও ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২