বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার রসুলপুর হাইস্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো PBGSI কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি উদযাপন এবং এসএসসি ২০২৫ সালের গৌরবময় ফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

সোমবার (২১ জুলাই) বিকেল ৩ টায় বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, ক্রীড়া শিক্ষক মজনুর রহমান, শিক্ষক রেজাউল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক পল্টু বাসার, সাবেক অভিভাবক সদস্য লিয়াকাত আলী খান রতন, সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আরিফুর রহমান আলো, সাবেক পৌর মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, উওর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ইমরান ইমু।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষায় নয়, নৈতিকতা, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতাতেও এগিয়ে।
এ অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো উপজেলার গর্ব। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া দেন অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শেখ তানজেরুল হক ও সহকারী শিক্ষক পাপিয়া খাতুন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ