বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের চাঁদপুরে তুচ্ছ ঘটনায় ২ নারীকে ব্যাপক মারপিট

গাজী হাবিব ও মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে রাতের আঁধারে বাড়ীতে ঢুকে দুই নারীকে ব্যাপক মারপিট করে একজোড়া স্বর্ণের দুল ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রাতেই স্থানীয়রা ওই দুই নারীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।

রবিবার (২০ জুলাই) দিনগত রাত ১০ টার দিকে উপজেলার চাঁদপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, একই এলাকার বাবুল আকতারের ছেলে শোয়েব আকতার (২৫), স্ত্রী শিরিনা খাতুন (৪৫) ও জামাল মোড়লের ছেলে বাবুল আকতার (৫০), বজলু মোড়ল (৪২) এর সাথে চলাচলের পথ নিয়ে মোস্তাফিজুর রহমানের ছেলে মোমিন হোসেনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মোমিনকে মারার জন্য দেশীয় অস্ত্র নিয় তাদের বাড়ীতে যায় তারা। এসময় মোমিন বাড়ীতে না থাকায় মোমিনের দাদী খোদেজা খাতুন (৫৫) ও মা আয়শা খাতুন (৩২) কে ব্যাপক মারপিট করে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন খোদেজা খাতুনের মাথায় ৫ টি সেলাই দেয়া হয়েছে। তাছাড়া তার ডানহাতে কামড়ে ছিঁড়ে নেয়া হয়েছে মাংশ। তার মুখের বামপাশে ভারী বস্তুর আঘাতও স্পষ্ট।

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ওরা আমার পোতাছেলেকে মারতে এসেছিল। মেরে ফেলার হুমকি দিয়ে সে সময় চলে গিয়েছিল। শোয়েব আমার পোতাছেলেকে মেরে ফেলবে। আমি এসপি স্যারের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মোমিনের মা আয়শা খাতুন বলেন, আমি আত্মীয়ের বাড়ী থেকে এসে আমার ঘরে বিশ্রাম করছিলাম। আমার ছেলে ছাড়া আমাদের বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকায় শোয়েব, বাবুল আকতার, বজলু মোড়ল আমাদের বাড়ীতে এসে হঠাৎ মারপিট শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার শ্বাশুড়ীকে মারা শুরু করলে আমি ঠেকাতে যাই। সে সময় শোয়েব ও তার মা আমাকে মারতে শুরু করে। এসময় তারা আমার কানে থাকা আট আনা একজোড়া স্বর্ণের দুল ও গলায় থাকা একভরি ওজনের স্বর্ণের চেইন কেড়ে নেয়। আমাদের চেচামেচিতে প্রতিবেশিরা এগিয়ে এলে আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার জানান, খোদেজা খাতুনের মাথার আঘাত বেশ গুরুতর। সিটিস্ক্যান করলে বিস্তারিত জানাতে পারবো।

জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২