সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ আসিফসহ সকল শহীদের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া

সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরার শাহী মসজিদে আলোচনা সভা ও দোয়া করা হয়েছে।

শনিবার যোহর নামাজের পরে আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ সকল কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি আরাফাত হোসাইনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক সোহাইল মাহদিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অর্ঘ্য বিন জুয়েল, সহ-সভাপতি আল মামুন, ইমামুল হাসান, আব্দুল আজিজ নয়ন সাধারণ সম্পাদক রাকিবুল মোড়ল, শহীদ আসিফের ভাই রাকিব হাসান প্রমুখ।

পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শাহী মসজিদের ইমাম মাও. হাফিজুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার ‍উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজপথেই ছিলেন আসিফ। আহত এক সহযোদ্ধাকে পানি খাওয়ানোর জন্য টেনে তুলতে পুলিশের গুলিতে নিহত হন আসিফ। আসিফ নিহত হওয়ার পর থেকে সাতক্ষীরায়ও আন্দোলন তুঙ্গে উঠে।

প্রসঙ্গত, আসিফ হাসান ঢাকার উত্তরায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সাতক্ষীরার দেবহাটার আস্কারপুর গ্রামে। তিনিই হচ্ছেন জুলাই আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ।সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যায়নরত রাকিব হাসান তাঁর যমজ ভাই।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা