শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম (দাদু ভাই) তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” বলে দাবি করেছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ভিত্তিহীন তথ্য প্রচার করছে। আমি তাদের এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই।”

করেন। কিন্তু ঘেরে লোকসান গুনতে হয় জেসমিনকে। পরে ক্ষতিপূরণের অজুহাতে তিনি রিপনের উপর ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে তালার আটারই মৌজার ৪৫টি দাগ থেকে প্রায় ২০ শতক জমি রেজিস্ট্রি করে নেন।

পরবর্তীতে ২০২২ সালে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের ভয় দেখিয়ে রিপনের কাছ থেকে আরও ১৩ শতক জমি ইজারা নিয়ে সেখানে ‘শপিং ভ্যালী ফুড’ নামে একটি সেমাই কারখানা স্থাপন করেন। ওই কারখানা বছরে কেবলমাত্র রোজার ঈদ উপলক্ষে সেমাই উৎপাদন করে।

রফিকুল ইসলাম আরও জানান, উক্ত ১৩ শতক জমির মধ্যে তার পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ১০ শতক জমি রয়েছে। “তাদের সন্ত্রাসী কার্যকলাপ এবং আমাকে হত্যার হুমকির কারণে আমি তখন কোনো প্রতিবাদ করতে পারিনি। এমনকি স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তারা সময়ক্ষেপণ করে কারখানা স্থানান্তর করেনি।”

রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি কারখানাটি সম্প্রসারণের উদ্যোগ নিলে তিনি এর বিরোধিতা করেন। এর জের ধরে তার নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ এবং আদালতে মামলা দায়ের করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “একটি মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। অথচ আমি কোনো ধরনের বেআইনি কাজে জড়িত নই। আমার নামে প্রকাশিত সব সংবাদই মিথ্যা।”

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম আরও বলেন, “আমি এ ঘটনার নিন্দা জানাই এবং উর্ধ্বতন নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাই—ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একইসঙ্গে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক হয়রানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এইবিস্তারিত পড়ুন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

  • তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২