শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় বাবার মৃ*ত্যুর ৩ মাস পর বাড়িতে পানিতে ডুবে শিশুপুত্রের মৃ*ত্যু

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে পানিতে ডুবে গোপাল দাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার লেবুগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
গোপাল ওই গ্রামের মৃত দীপক দাসের ছেলে। দীপক মালয়েশিয়ান প্রবাসী ছিলেন। তিন মাস আসে হঠাৎ সেখানে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল।
লেবুগাতি ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন- গত রবিবার দুপুর ২টার দিকে বাড়িতে বড় বোনের সাথে খেলছিল শিশুটি। বোনটির বয়স চার বছর। খেলার এক পর্যায়ে বাড়ির পুকুরে পড়ে তলিয়ে যায় গোপাল। তখন শিশুটির মা বৃষ্টি দাস শৌচাগারে ছিলেন। তিনি বেরিয়ে আসলে মেয়েটি গোপালের পানিতে পড়ার কথা তার মাকে বলেন।
ইউপি সদস্য সিদ্দিকুর রহমান আরও বলেন- নিহত শিশুর বাবা দীপক দাস মালয়েশিয়ায় কর্মরত থাকা অবস্থায় তিন মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে মারা গেছেন। এরপর তার লাশ দেশে এনে শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছিল। দীপকের মৃত্যুর শোক কাটিয়ে না উঠতেই তার শিশু ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে। শোক নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। তখন তিনি মেয়ের কথা কানে নেননি। কিছুক্ষণ পর ছেলেকে খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করেন বৃষ্টি দাস। এরপর আশপাশের লোকজন এসে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় গোপাল নামের শিশুটির মরদেহ উদ্ধার করেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন