শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবারের মধ্যে ফল প্রকাশের আলটিমেটাম শিবির-সমর্থিত প্যানেলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবারের মধ্যেই ঘোষণার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।

তিনি বলেছেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আজকের (শুক্রবার) মধ্যে যদি ভোট গণনা শেষ না হয় এবং ফল ঘোষণা না করা হয়, আমরা সর্বোচ্চ অবস্থান নেব। কোনোভাবেই নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিএনপি-সমর্থিত শিক্ষক ও ছাত্রদল নেতারা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিত করার ষড়যন্ত্র করছেন।’

ভোট গণনায় ওএমআর বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘অযৌক্তিক ও অমানবিক’ উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটগ্রহণের দিন অব্যবস্থাপনা ও অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদলের আগ্রাসী কর্মকাণ্ড, যা নির্বাচনি পরিবেশকে বাধাগ্রস্ত করেছে।’

কিছু শিক্ষকের বিরুদ্ধে নির্বাচনের পরিস্থিতি জটিল করার অভিযোগ এনে এই জিএস প্রার্থী বলেছেন, ‘এই ক্যাম্পাস কোনো শিক্ষকগোষ্ঠীর নয়, কোনো রাজনৈতিক দলের নয়। শিক্ষার্থীরা ৩৩ বছর পর জাকসু নির্বাচন পেয়েছে। তাদের অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়।

এ কারণে নির্বাচনের প্রায় ২০ ঘণ্টা বেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’