শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার বিভিন্ন সড়কে মেয়াদোত্তীর্ণ এবং খেলাপি মোটরযানের চলাচল বন্ধে বিশেষ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষভাবে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের লাবসা বাইপাস সড়কে এই ধরনের একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে ৫টি মামলার বিপরীতে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেল সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার ফোর্স।

বিআরটিএ সূত্রে জানা যায়, এই মোবাইল কোর্টের উদ্যোগ এসেছে বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায়। সড়কে শৃঙ্খলা আনার লক্ষ্যে খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। সাতক্ষীরায় এই বিশেষ অভিযান সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

এই অভিযানগুলির মূল লক্ষ্য হচ্ছে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করা। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ও খেলাপি যানবাহনের চলাচল নিশ্চিত করা এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানো বন্ধ করা অত্যন্ত জরুরি। এই ধরনের অভিযানগুলি ভবিষ্যতে সড়ক নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি
  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত