শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

খেলায় জয় পরাজয় আছে। পরাজয় খেলাধুলার একটি অংশ। জাতিকে সুস্থ সবল রাখতে মাদক, মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা বিকল্প নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মুকিত হাসান খান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, মুহা: জিল্লুর রহমান, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, ডিআই ওয়ান মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. আলতাপ হোসেন প্রমুখ। আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় সাতক্ষীরা সিটি কলেজ বনাম ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী