বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আল হিকমাহ মডেল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের প্রতি আগ্রহ বাড়াতে আল হিকমাহ মডেল মাদরাসায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় আল-হিকমাহ মডেল মাদরাসা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়।

আল হিকমাহ মডেল মাদরাসার প্রিন্সিপাল মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক যত গভীর হবে, সমাজ তত আলোকিত ও সমৃদ্ধ হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত শিক্ষকবৃন্দের মধ্যে ছিলেন গোলাম আজম, সাদিকুর রহমান, মাসুম বিল্লাহসহ অন্যান্য শিক্ষকরা।
বই বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে জানায়, “নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এই বইগুলো পড়ে আমি অনেক নতুন জ্ঞান অর্জন করতে পারব।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল