বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে সহায়তা প্রদান

তালা প্রতিনিধি: তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে নগদ টাকা ও ত্রাণ দিয়েছে সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশন।

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত টুয়ার্ডস গ্রেটার ইফেকটিভনেস এন্ড টাইমলাইনস ইন হিউমানিটারিয়ান ইমারজেন্সি রেসপন্স (টুগেদার-২.০) এর আওতায় তেঁতুলিয়া ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহযোগীতার লক্ষ্যে হিউমানিটারিয়ান এ্যাসিসট্যানটস টু দি ওয়াটারলগিন এ্যাফেকটেট হাউসহোল্ডস ইন তেঁতুলিয়া ইউনিয়ন, তালা, সাতক্ষীরা নামীয় প্রকল্পের উক্ত সহায়তা প্রদান করা হয়। অত্র ইউনিয়নে ৫১০ পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫১ লক্ষ টাকা, ২৯০ পরিবারের মধ্যে প্রতি পরিবার ২৫ কেজি চিকন মিনিকেট চাল, ৩ কেজি আটা, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশিুরির ডাল, ২ কেজি চিনি ও ১ কেজি লবন প্রদান করা হয়।

এছাড়াও উক্ত ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে শিরাশুনী, সুভাষিনী ও লক্ষণপুর গ্রামে ৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এরই আওতবায় গত বৃহস্পতিবার (১ জানুয়ানী- ২০২৬ খ্রিঃ) প্রকল্পের সহায়তা বিতরণ অনুষ্ঠান সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে াণুষ্ঠিত হয়। সহায়তা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।

সভায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, জাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অশোক কুমার ও মুক্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ক্ষুদ্র ঋণ) সুনন্দা ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি ফাউন্ডেশনের টুগেদার-২.০ প্রকল্পের ফোকাল পয়েন্ট জোশেফ মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

  • তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা