শীতবস্ত্র বিতরণ
দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়ানুষ্ঠান


দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে পারুলিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিএনপির প্রতিষ্ঠাকালীন সাতক্ষীরা জেলা সেক্রেটারী কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হাসান হাদী। সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের পরিচালনায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের নেতা অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা মৎস্য দলের সভাপতি মোনাজাত আলী গাজী, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি বিকাশ সরকার, উপজেলা ছাত্র দলের আহবায়ক ইমরান ফরহাদ, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক হাসান সরাফিসহ সকল ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। শোকসভা শেষে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সত্তার।
সখিপুর আহছানিয়া মিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
হযরত খানবাহাদুর আহছানউল্লাহ (রঃ) এঁর ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) বিকালে সখিপুর মোড়স্থ মিশনের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সখিপুর আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডা.নজরুল ইসলাম। সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু তালেব এর পরিচালানায় অন্যান্যদের উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মিশনের কোষাধ্যক্ষা হাফিজুর রহমান, মিশনের কার্যনির্বাহী সদস্য আব্দুল গফুর, আসাদুজ্জামান হেনরি, ইউপি সদস্য ও সখিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নুর মোহাম্মাদ গাজী, সখিপুর আহছানিয়া মিশনের সদস্য কামরুল ইসলাম, উদায়ন সংঘের সাধারন সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এসময় বিভিন্ন এলাকার শতাধীক অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র প্রদান করা হয়।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

