শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরায় জামায়াত নেতার ভাইয়ের মৃ*ত্যু, শোক মুহাদ্দিস খালেকের

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের সাবেক ওয়ার্ড সভাপতি জিয়াদ বিশ্বাসের মেজো ভাই মো. মোকসেদ বিশ্বাস (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ভোমরা ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম মোকসেদ বিশ্বাস ভোমরা ইউনিয়নের হাড়হাদ্দ বিশ্বাসপাড়া বাইতুর রহমান জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি এলাকাবাসীকে নামাজের প্রতি আহ্বান জানিয়ে আসছিল।

তিনি ছিলেন একজন আল্লাহভীরু, সৎ ও সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাঁর ইন্তেকালে স্ত্রীসহ ৩ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এলাকাবাসী একজন দ্বীনদার ও ধর্মপ্রাণ মানুষকে হারিয়ে গভীর শোক প্রকাশ করছেন।

এদিকে মরহুমের ইন্তেকালে মুহাদ্দিস আব্দুল খালেক ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার সেক্রেটারি ও ৬ নম্বর ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, ৬ নম্বর ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর মো. আনোয়ার কবির, সাবেক আমীর মো. আক্তারুজ্জামান, বায়তুল মাল সম্পাদক মো. বাহাদুর ইসলাম, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব মুক্তার আলী গাজী, সেক্রেটারি নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মো. হাবিবুর রহমান বলেন, “কিয়ামতের দিন আল্লাহ তায়ালা মুয়াজ্জিনদের গলা সবচেয়ে লম্বা করে দেবেন।” পরে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক