বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামে গভীর রাতে চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে (৮ জানুয়ারি) আব্দুর করিম খাঁর বাড়িতে সংঘটিত এই ঘটনায় দুর্বৃত্তরা নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এফজেড মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আব্দুর করিম খাঁর ছেলে আমিনুর রহমান জানান, তিনি আবুল খায়ের কনজুমার ডিলার। বাজার থেকে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেল পড়ে যায়। পরে বাড়িতে ফিরে তিনি ব্যবসার টাকা ২ লাখ ৮৫ হাজার টাকা এবং ধান বিক্রির ১ লাখ ১ হাজার টাকা ঘরে রাখেন। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা ঘরের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি খুলে নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এফজেড মোটরসাইকেল নিয়ে যায়। সকালে স্ত্রীর কান্নার শব্দে ঘুম ভেঙে উঠে তিনি চুরির বিষয়টি জানতে পারেন।
পরিবারের আরেক সদস্য ময়দুল ইসলাম জানান, তিনি রাতে বাজারের একটি চায়ের দোকানে চা খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ায় ঘটনার সময় কিছুই বুঝতে পারেননি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ