ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা


বাংলাদেশে থাকা ভারতীয় মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে, ভারতীয় কর্মকর্তা বা তা তাদের পরিবার বিপদে আছে।
বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা সংকেত আছে কি না, জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শঙ্কা নেই। আর সংকেত যে কি আমি বুঝতে পারছি না। এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের, পরিবারকে যে কোনো সময় চলে যেতে বলতেই পারে।
তিনি বলেছেন, তারা কেন এটা করছেন, তার কোনো কারণ আমি খুঁজেই পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই তাদের কর্মকর্তা, পরিবার বিপদে আছে। এ রকম একটি ঘটনাও ঘটেনি। আশঙ্কা তাদের মনে হয়তো আছে অথবা হয়তো তারা কোনো মেসেজ দিতে পারে, হতে পারে। কিন্তু আমি আসলে সঠিক কোনো মেসেজ এটার মধ্যে খুঁজে পাচ্ছি না।
তৌহিদ হোসেন বলেন, তবে আমি এটাকে এভাবে বলবো- তারা যদি তাদের পরিবার-পরিজনকে ফেরত নিতে চান এ ব্যপারে আমাদের তো কিছুই করার নাই, নিতেই পারেন। সার্বিকভাবে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি। আমরা যদি এর আগের দিকে তাকাই যখন নির্বাচন হতো তখন…মাঝে তো অনেকদিন নির্বাচন হয়নি। নির্বাচনকালীন ছোটোখাটো কিছু মারামারি-ধাক্কাধাক্কি এগুলো হতো সবসময়। এবার তার থেকে বেশি কিছু হয়েছে বলে মনে হচ্ছে না।
কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত নিরাপত্তার বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানিয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা বিপদে আছেন এ রকম কোনো কথা আমাদের বলা হয়নি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

