মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সুখী সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের আয়োজনে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ থাকতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে আছে আগামীর ভবিষ্যৎ। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই শিশুরাই একদিন দেশের হাল ধরবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় ও সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক রেশমা খাতুন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও তালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি নুরুল হক প্রমুখ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের শিক্ষক শামীম আক্তার।

একই রকম সংবাদ সমূহ

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেনবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের