বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মা ও ছেলেকে মারধর, তিন লাখ টাকা ছিনতা*ই

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল থামিয়ে মা ও ছেলেকে মারধর করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আহত মা মমেনা বেগম ও তার ছেলে শেখ আনারুল ইসলাম বাবু তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, জেঠুয়া গ্রামের মৃত শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আনারুল ইসলাম বাবু তার মা মমেনা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন।

এ সময় একই গ্রামের আলামিন শেখ ও শামীম শেখ তাদের পথরোধ করে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে মা ও ছেলেকে বেধড়ক মারপিট করে এবং সঙ্গে থাকা তিন লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

আহত শেখ আনারুল ইসলাম বাবু জানান, তার বিয়ে সামনে রেখে স্ত্রীর জন্য গয়না কেনার উদ্দেশ্যে তিনি টাকা নিয়ে মাকে সঙ্গে করে বাজারে যাচ্ছিলেন। হঠাৎ করে আলামিন শেখ ও শামীম শেখ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগীদের দাবি, আলামিন শেখ ও শামীম শেখ গংদের সঙ্গে পূর্বে জমি সংক্রান্ত বিরোধ থাকায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন