বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা এসএসসি’৯৩ ব্যাচের চড়ুইভাতী অনুষ্ঠিত

সাতক্ষীরা এসএসসি ’৯৩ ব্যাচের উদ্যোগে “চড়ুইভাতী–২০২৬”ছোট পরিসরে মিলনমেলা অনুষ্ঠান শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা বাইপাস এলাকার মনপুরা রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১০০ জন বন্ধুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় স্মৃতিচারণ, বন্ধুত্ব ও আনন্দের মিলনমেলায়।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ১১টায় প্রথম পর্বের কপি সরবরাহের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর নামাজের বিরতি দেওয়া হয়। দুপুর ২টা ১৫ মিনিট থেকে অংশগ্রহণকারী বন্ধুদের মাঝে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।

বিকাল সাড়ে ৩টায় পূর্ববর্তী জুম মিটিংয়ের এজেন্ডাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা চলাকালীন দ্বিতীয় পর্বের কপি ও সকল অংশগ্রহণকারীর মাঝে উপহার বিতরণ করা হয়। বিকাল ৪টা ১৫ মিনিটে আছরের নামাজের বিরতির পর ৪টা ৪৫ মিনিটে স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

বিকাল ৫টা ১৫ মিনিট থেকে মানসিক বিকাশ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে মনখুলে আড্ডা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টা ৪৫ মিনিটে চড়ুইভাতী ২০২৬ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দিনব্যাপী আয়োজনে সকালের কফি, দুপুরের খাবার, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও ফটোসেশন বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটিতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন মাসুদ বাবু, আব্দুল কাদের, সাব্বির হোসেন, শরিফুজ্জামান রুমি, খুরশিদ আলী, সুজা, ইবলিশ আলী, শোভন এবং মনিরুজ্জামান মহসিন, মনির।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে “সাতক্ষীরা – ’৯৩” ব্যাচের বন্ধুত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন