সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে শহরের মুনজিতপুরে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর আয়োজনে পৌর ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি অলিউল ইসলাম ওলির সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ইনশাআল্লাহ বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। উন্নয়ন চাইলে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে গুপ্ত সংগঠন জামায়াত গভীর ষড়যন্ত্র করছে ভোটে জেতার জন্য। সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জোয়ার দেখে ওই গুপ্ত সংগঠনের মাথা খারাপ হয়ে গেছে। ধানের শীষ বিজয়ে আপনাদের এই পরিশ্রম বিফলে যাবে না। ইনশাআল্লাহ সাতক্ষীরা-২আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
নির্বাচনী উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহিন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব রাদমির, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, বেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান খোকা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাইদুল ইসলাম হিমু, এডভোকেট জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরে নির্বাচনী উঠান বৈঠকস্থল।
এ সময় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল আমিন পাড়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

