রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময়ে ধানের শীষের প্রার্থী হাবিব

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা কেশবলাল মহাশ্মশান মন্দিরে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা কিসের ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? মনে রাখবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল শ্রেণির মানুষ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। তাই এই দেশে সবার সমান অধিকার রয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের পাশে থাকবো এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের জিপি অসিম কুমার মণ্ডল, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারান মজুমদার।

এছাড়া উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সরজিত ঘোষ, শংকর দাশ, সমীর ঘোষ, সুনীল ঘোষ, ডা. কোমল দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা