শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি সবাই সম্পদের হিসাব জমা দিয়েছেন। খুব শিগগিরই তাদের সম্পদের তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, নির্বাচনে কেমন ভোট পড়বে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ সম্পর্কে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ নভেম্বর মাস থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে বর্তমানে দলটি কার্যত অনলাইনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। মাঠে তাদের কোনো বড় ধরনের মিছিল বা কর্মসূচি চোখে পড়ছে না বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে শফিকুল আলম বলেন, গত ১৮ মাস ধরে গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত ছিল। গণমাধ্যম স্বাধীনভাবে যেকোনো ধরনের সংবাদ প্রকাশ করতে পেরেছে। কোনো মিডিয়া হাউস যাতে বন্ধ না হয়, সে বিষয়েও সরকার নজর রেখেছে। শেখ হাসিনার শাসনামলে বন্ধ হওয়া কয়েকটি গণমাধ্যম পুনরায় চালু করা হয়েছে এবং এ খাতে নানা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মোট ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ প্রায় ২১১ জন পর্যবেক্ষক আসার কথা রয়েছে।

তিনি আরও বলেন, যে কাউকে ধরে এনে সার্টিফিকেট নেওয়া অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল না। নির্বাচন ও সংস্কার কার্যক্রমে আন্তর্জাতিক মান বজায় রেখেই সরকার কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোরবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিস্তারিত পড়ুন

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকদের দেশেরবিস্তারিত পড়ুন

  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • ডিবির হাতে গ্রেপ্তার আরও দুই পুলিশ কর্মকর্তা
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
  • কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার
  • পেট্রাপোলের বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ