সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে, তরুণরাই হবে দেশের ক্যাপ্টেন: জামায়াত আমির

ক্ষমতায় এলে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদেরই অগ্রাধিকার দেওয়া হবে—তরুণরাই হবে বাংলাদেশের ‘ক্যাপ্টেন’ আর প্রবীণরা থাকবে সহযাত্রী হিসেবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন জামায়াত আমির।

ভাষণে ডা. শফিকুর রহমান ধর্মীয় সহনশীলতার বিষয়ে বলেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কারও ওপর আঘাত বা নিপীড়নের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাকে জামায়াতের নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে ‘হ্যাঁ’ বলুন; আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিকে ‘না’ বলুন।’ ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, বিচারবিভাগকে আমূল সংস্কার করতে হবে। সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের বিচারকের আসনে বসাতে হবে যাতে সাধারণ মানুষ প্রকৃত বিচার পায়।

দেশ গঠনে ধর্মীয় সংগঠনগুলোর ভূমিকার কথা তুলে ধরে তাবলীগ জামায়াতের কর্মীদের নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন কাউকে অন্যায়ভাবে বিভিন্ন ‘ট্যাগ’ দিয়ে হত্যা বা নিপীড়নের সংস্কৃতি বন্ধ করতে হবে।

প্রবাসীদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে। কেউ প্রবাসে মৃত্যুবরণ করলে সম্মানের সঙ্গে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দায়িত্ব রাষ্ট্র নেবে।

ভাষণের শেষাংশে নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের কোনো নেতা-কর্মীর আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান জামাতের আমির।

একই রকম সংবাদ সমূহ

বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর (অব.)বিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষবিস্তারিত পড়ুন

  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন
  • শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি সোনা
  • মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা
  • ১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন
  • ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর