রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনে ৬০৯ কেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আনসার-ভিডিপি: সাতক্ষীরায় ৭৯১৭ সদস্যের হাজিরা প্যারেড

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষে সাতক্ষীরা জেলায় সাতটি উপজেলার ৭ হাজার ৯১৭ জন সদস্য-সদস্যার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ হাজিরা প্যারেড।

দায়িত্বপালনে দক্ষতা যাচাই, শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়।

প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো: নুরুল হাসান ফরিদী, বিএএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পরিচালক এ এস এম আজিমউদ্দিন, ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক এফতেখারুল ইসলাম। সাতক্ষীরা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো: রুবেল হোসাইন।

খুলনা রেঞ্জ’র উপমহাপরিচালক মো: নুরুল হাসান ফরিদী বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। নির্বাচনী দায়িত্ব একটি জাতীয় দায়িত্ব। জনগণের আস্থা অর্জন এবং কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয় প্রয়োজন।

উপমহাপরিচালক ফরিদী আরও বলেন, শৃঙ্খলা ও প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যরা সবসময় রাষ্ট্রের পাশে থেকেছে। নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের সক্ষমতা বাড়াতে এ ধরনের প্যারেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা কমান্ড্যান্ট মো: রুবেল হোসাইন বলেন, সাতক্ষীরার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সদস্যরা প্রস্তুত। জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে আমরা দায়িত্বশীলভাবে কাজ করবো।
অনুষ্ঠান শেষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের মধ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

জেলা কমান্ড্যান্ট মো: রুবেল হোসাইন জানান, সাতক্ষীরা জেলার ৬০৯টি কেন্দ্রের প্রতিটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৩ জন সদস্য-সদস্যা মোতায়েন থাকবে, যার মধ্যে ৩ জন অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন।

এসময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের উদ্দেশ্যে বাহিনীর মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনামূলক ভিডিও বক্তব্যও প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান